প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ২ হাজার ৩৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে, অসদুপায় অবলম্বনের দায়ে বিভিন্ন কেন্দ্র থেকে আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে, শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে যে, সার্বিকভাবে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাহউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার মোট ৪৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি কেন্দ্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় মোট পরীক্ষার্থী ছিলেন ৮৫ হাজার ১৩১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮২ হাজার ৭৯৫ জন এবং অনুপস্থিত ছিলেন ২ হাজার ৩৩৬ জন, যার অনুপস্থিতির হার ২ দশমিক ৭৪ শতাংশ।
জেলাভিত্তিক হিসাবে দেখা যায়, কুমিল্লায় সর্বোচ্চ ৭৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া, নোয়াখালীতে ৫৮২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫০ জন, লক্ষ্মীপুরে ২৬৪ জন, চাঁদপুরে ২১৪ জন এবং ফেনীতে ১৮০ জন পরীক্ষায় অংশ নেননি।
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, অসদুপায় অবলম্বনের দায়ে কুমিল্লার জেলার বিভিন্ন কেন্দ্র থেকে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩ জন, নোয়াখালীতে ১ জন এবং ফেনীতে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষা বোর্ডের বিধিমালা অনুযায়ী, বহিষ্কৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, ‘বোর্ডের অধীন ছয় জেলার সব কেন্দ্রেই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা পরিচালনায় কেন্দ্র সচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’
তিনি আরো বলেন, ‘পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষা বোর্ডের তদারকি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতের পরীক্ষাগুলোও একইভাবে স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন