প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের (ডিএফটি) সাম্প্রতিক নিরাপত্তা অডিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৯৪ শতাংশ এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৯৮ শতাংশ স্কোর অর্জন করেছে। গত বছরের তুলনায় দুই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) রবিবার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে।
সূত্রে জানা যায়, ২০২৫ সালের ডিএফটি মূল্যায়নে শাহজালাল বিমানবন্দর ৯৩ শতাংশ এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৯৪ শতাংশ স্কোর পেয়েছিল। এক বছরের ব্যবধানে শাহজালালের স্কোর ১ শতাংশ বেড়ে গেছে এবং ওসমানীর স্কোর ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাজ্যগামী যাত্রী, কার্গো ও মেইলের নিরাপত্তাব্যবস্থা মূল্যায়নের অংশ হিসেবে ডিএফটি এই অডিটটি পরিচালনা করে। এবারের অডিটে কার্গো পরিবহনের নিরাপত্তায় বাংলাদেশ শতভাগ কমপ্লায়েন্স অর্জন করেছে বলে জানানো হয়েছে বেবিচকের পক্ষ থেকে।
বেবিচকের কর্মকর্তারা জানাচ্ছেন, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স অর্জনের ফলে ২০১৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের ‘হাই রিস্ক কার্গো অ্যান্ড মেইল’ (এইচআরসিএম)–সংক্রান্ত অতিরিক্ত নিরাপত্তা শর্ত ও বিধিনিষেধ প্রত্যাহারের প্রক্রিয়ায় অগ্রগতি হতে পারে।
আসন্ন ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) অডিট অনুষ্ঠিত হবে। এর আগে ডিএফটি অডিটের ফলাফল বেবিচক ও বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার জন্য ইতিবাচক ভিত্তি স্থাপন করেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।
বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল বলেন, ‘বেবিচকের এভিয়েশন সিকিউরিটি ডিভিশন, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য অংশীজনের সমন্বিত প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে।’
এ ক্ষেত্রে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বেবিচক চেয়ারম্যানের দিকনির্দেশনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন