প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বৃহৎ বেসরকারি এয়ারলাইন্স কোম্পানি ইউএস-বাংলা এয়ারলাইন্স একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তি ফ্লাইট অপারেশনস বিভাগের অধীনে ফার্স্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য প্রকাশিত হয়েছে।
আবেদন করার জন্য আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সময় রয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এক নজরে ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: ফার্স্ট অফিসার (আন্ডার ট্রেনিং)
বিভাগ: ফ্লাইট অপারেশনস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে। এছাড়া, জিসিই ও লেভেল এবং এ লেভেল অথবা আইবি এমওয়াইপি ও ডিপি-তে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত ফ্লাইট স্কুল থেকে সিপিএল (এ) লাইসেন্স ও ইনস্ট্রুমেন্ট রেটিং (আইআর) থাকতে হবে। ক্যাব লাইসেন্স অনুমোদনের প্রক্রিয়াধীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। বিএমআই ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে।
ক্যাব অনুমোদিত মেডিকেল অ্যাসেসরের দ্বারা ইস্যু করা বৈধ ক্লাস-১ মেডিকেল সার্টিফিকেট এবং ন্যূনতম ইএলপি লেভেল-৪ থাকতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ বা সংশোধিত হতে হবে।
প্রার্থীদের কোনো ফৌজদারি রেকর্ড থাকা যাবে না এবং অধূমপায়ী হতে হবে। গত দুই বছরে গুরুতর কোনো ঘটনা এবং গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনা থাকতে পারবে না। সাঁতার জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
শর্ত: আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। শুধুমাত্র বাছাই করা প্রার্থীদের উত্তরা কার্যালয়ে স্পট অ্যাসেসমেন্টের জন্য ডাকা হবে।
আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন