প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিনোদন জগতে তারকাদের মাঝে অভিনয়ের কারণে অনেক সময় মান-অভিমান সৃষ্টি হয়। এই মান-অভিমান কখনও কখনও দীর্ঘস্থায়ী হয়ে থাকে। আবার কখনো দেখা যায়, সব ভুলে একসাথে কাজ করার গল্প। এটি নতুন কিছু নয়। যেমনটি মান-অভিমান ভুলে আলোড়ন সৃষ্টি করেছেন টালিউডের জনপ্রিয় সুপারস্টার দেব ও লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি। দীর্ঘদিন পর নতুন রূপে ফিরেছেন এই তারকা জুটি।
ঠিক তেমনি, মান-অভিমানে দূরে সরে আছেন একসময়ের আলোচিত রোমান্টিক জুটি। এবার সবকিছু ভুলে এক হতে যাচ্ছেন বহুল চর্চিত পরিচালক-প্রযোজক-অভিনেতা রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী।
দীর্ঘ ১১ বছরের বিরতি এবং ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন পেছনে ফেলে আবারও রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ব্যানারে ফিরছেন এই জনপ্রিয় অভিনেত্রী। পর্দা এবং পর্দার বাইরের সমীকরণ যাই থাকুক না কেন, পরিচালক রাজ ও অভিনেত্রী মিমির রসায়ন সবসময়ই টালিপাড়াকে সুপারহিট সব কাজ উপহার দিয়েছে।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাটমুণ্ডু’ সিনেমায় শেষবার রাজের পরিচালনায় দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে। এর আগে 'বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ কিংবা ‘যোদ্ধা’—এই জুটি ঢালিউড-টালিউডের সিনেমাপ্রেমী দর্শকদের কাছ থেকে অশেষ ভালোবাসা পেয়েছে। এরপর তাদের সম্পর্কের মধ্যে ভাটা পড়ে। মান-অভিমানে তারা দূরে সরে যান। দেখতে দেখতে এক দশকেরও বেশি সময় কেটে গেছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় পর বরফ গলতে শুরু করেছে দুই তারকার মনে। সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ‘রাজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’-এর পক্ষ থেকে মিমি চক্রবর্তীর কাছে একটি নতুন কাজের প্রস্তাব পাঠানো হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক অয়ন চক্রবর্তী। চিত্রনাট্য এবং চরিত্র পছন্দ হওয়ায় এতে ইতিবাচক সাড়া দিয়েছেন অভিনেত্রী।
সব পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি মাসের শেষের দিকে সিনেমাটির শুটিংয়ের কাজ শুরু হবে। রাজ-মিমি জুটির এই নতুন অধ্যায় টালিউডের পাশাপাশি দুই বাংলার সিনেপ্রেমী দর্শকদের মাঝে নতুন কৌতূহল এবং উদ্দীপনা সৃষ্টি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন