প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যে নতুন করে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শনিবার (২৫ জুলাই) তারিখে, ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে সৌদির দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে সৌদি আরবের সক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এই দুইটি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে সক্ষম হয়েছে।
মূলত, ইয়েমেনের হোদাইদাহ বন্দরনগরীতে পরিচালিত সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতে হুতি বিদ্রোহীরা এই পাল্টা হামলা চালায়।
শনিবার বার্তাসংস্থা রয়টার্সের প্রকাশ করা এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, হুতিদের এই হামলার তথ্য নিশ্চয়তা দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রিক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সৌদির পশ্চিমাঞ্চলীয় শহর ইয়ানবুরের তেল শোধনাগারগুলোকে লক্ষ্য করে এই জোড়া ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে সেখানে মোতায়েন থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা ক্ষেপণাস্ত্র দুটি আকাশে থাকতেই ধ্বংস করা হয়।
এর পূর্বে চলতি সপ্তাহের মধ্যে সৌদি আরবের পরিচালিত হামলার প্রতিশোধ নেবার প্রতিশ্রুতি দিয়েছিল হুতিরা। ওই ঘোষণার পরেই সম্ভাব্য বিপদের আশঙ্কায় সৌদির জিজান ও ইয়ানবু শহরে আগাম সতর্কতা জারি করা হয়েছিল।
অন্যদিকে, শনিবার সকালে হুতি-সমর্থিত আল মাসিরাহ টিভি জানিয়েছে যে, শুক্রবার রাতে হুতিদের নিয়ন্ত্রিত এলাকায় টেলিযোগাযোগ কর্তৃপক্ষের স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়াও কামারান দ্বীপেও হামলার খবর এসেছে। যেখানে হামলায় এক নারীর আহত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।
রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়েছে যে, হোদাইদাহ বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যদিও ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট এই বন্দরটিকে লক্ষ্যবস্তু করার দাবি সরাসরি অস্বীকার করেছে। উল্লেখযোগ্য যে, হোদাইদাহ বন্দরটি হুতি-নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনে অধিকাংশ বাণিজ্যিক পণ্য ও মানবিক সহায়তা পৌঁছানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইফলাইন।
সাম্প্রতিক এই উত্তেজনা বৃদ্ধির জন্য সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুতিদেরকে সরাসরি দায়ী করেছে। জোটের আনুষ্ঠানিক মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি লোহিত সাগরে জাহাজগুলোর ওপর গোষ্ঠীটির অব্যাহত হামলাকে ‘কাপুরুষোচিত ও বেপরোয়া’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি একটি বিবৃতিতে বলেছেন, সৌদি নেতৃত্বাধীন জোট ‘সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ’ অব্যাহত রাখবে। যদি হুতিরা তাদের ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ চালিয়ে যায়, তাহলে কঠোর হাতে তা দমন করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন