প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ রেলওয়ের জন্য নির্মিত ২০টি এলএইচবি ব্রড-গেজ যাত্রীবাহী কোচের প্রথম চালান আজ, বুধবার, ১২ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে। এতে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কার, ১২টি নন-এসি চেয়ার কার এবং দুটি পাওয়ার কার রয়েছে।
ভারতের রেল মন্ত্রণালয় সূত্র জানাচ্ছে, কোচগুলোতে কিছু অনন্য নকশা ও পরিবর্তন অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো এলএইচবি-ধরনের কোচের জন্য প্রথমবারের মতো সৃষ্টি হয়েছে। এই কোচগুলো তৈরি করা হয়েছে ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে।
রেল সূত্রে বলা হয়েছে, ভারতের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি এবং বাংলাদেশ রেলওয়ের মধ্যে সহযোগিতার সম্পর্কটি ২০১৫-১৬ সাল থেকে শুরু হয়েছে। সেই সময় ভারতীয় কারখানাটি ১২০টি এলএইচবি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ বাংলাদেশের রেলওয়েকে সফলভাবে সরবরাহ করেছিল।
একজন রেল কর্মকর্তা জানিয়েছেন, এই সফল অংশীদারিত্বের ওপর ভিত্তি করে বাংলাদেশ রেলওয়ে ২০২৪ সালে রাইটসের মাধ্যমে ভারতকে পুনরায় ২০০টি ব্রড-গেজ যাত্রীবাহী কোচের (সাতটি ভিন্ন ধরনের) নির্মাণের দায়িত্ব দিয়েছে। এর ফলে ভারত এবং বাংলাদেশের পারস্পরিক রেল সহযোগিতাকে আরো শক্তিশালী করার আশাবাদ প্রকাশ করা হচ্ছে। ৯১৫ কোটি টাকার চুক্তির আওতায় ২০০টি কোচ সরবরাহের কাজ ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পে বাংলাদেশ রেলওয়ের পুরনো কোচ বহরে নতুন কোচগুলো যুক্ত করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন