প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের হোসেনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে।
সোমবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LASE) প্রকল্পের মাধ্যমে এই কর্মসূচির উদ্যোগ নেয় হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ।
কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করার কাজ সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খাইরুল ইসলাম, প্রভাষক ফররুখ আহমেদ, প্রভাষক মফিজ উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিক্ষক আবুল কালাম, ইমাম হোসেন, সাইফুল ইসলাম পলক, ফারজুল ইসলাম, রাজিব চন্দ্র সাহা এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন