প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ হতে যাচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে শহরটিতে পূর্বে নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করা হচ্ছে।
রোববার প্রকাশিত নতুন বিধিমালা ১৫ নভেম্বর থেকে কার্যকর হবে। এই বিধিমালার আওতায় বেইজিংয়ে মানববিহীন আকাশযান (ইউএভি) রাখা বা সংরক্ষণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, শহরের আকাশসীমায় ড্রোন উড়ানোর উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
ড্রোন বা এর যন্ত্রাংশ বেইজিংয়ে নিয়ে আসাও নিষিদ্ধ করা হবে।
২ কোটি ২০ লাখ মানুষের শহর বেইজিংয়ে আকাশসীমার নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয় গত জুন মাসে। ওই সময়ে একটি ছোট বিমান শহরের সবচেয়ে উঁচু ভবনে বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন এবং ১৩ জন আহত হন।
বেইজিংয়ের পৌর সরকার কর্তৃক প্রণীত বিধিমালায় ‘রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করার’ প্রয়োজনীয়তার উল্লেখ করা হয়েছে।
মে মাসে জারি করা বিধিমালার মাধ্যমে, বেইজিংয়ে ড্রোন বিক্রি ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছিল। তবে, মালিকদের ড্রোন নিবন্ধন করতে হলে সেগুলো নিজেদের কাছে রাখার অনুমতি ছিল।
নতুন বিধিমালা অনুযায়ী, সব ড্রোন মালিককে ১৫ নভেম্বরের মধ্যে নিজেদের ড্রোন ধ্বংস করতে হবে অথবা বেইজিংয়ের বাইরে নিয়ে যেতে হবে। অন্যথায়, ড্রোন জব্দ করা হবে এবং জরিমানা করা হবে।
কর্তৃপক্ষ ড্রোন মালিকদের এগুলো বাতিল করার জন্য ভর্তুকি প্রদানের ব্যবস্থা করবে। পাশাপাশি, বাই-ব্যাক ব্যবস্থার মাধ্যমে ড্রোন বিক্রির সুযোগও দেওয়া হবে।
অন্যদিকে, ড্রোন বিনামূল্যে ডাকযোগে বেইজিংয়ের বাইরে পাঠানোর ব্যবস্থা করা হবে।
বেইজিংয়ের আকাশসীমায় ড্রোন উড়ানোর জন্য ইতোমধ্যে কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন বিধিমালার আওতায়, সন্ত্রাসবিরোধী কার্যক্রম, কৃষিকাজ, দুর্যোগ মোকাবিলা ও গবেষণার মতো বিশেষ প্রয়োজনে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন