প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুর জেলার এনসিপির জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক বায়েজিদ হোসেন শাহেদের পরিচালিত যৌন উত্তেজক ওষুধ তৈরির অবৈধ কারখানায় যৌথবাহিনী অভিযান চালিয়েছে। গত মঙ্গলবারের অভিযানে ওই অবৈধ কারখানা থেকে যৌন উত্তেজক ওষুধ, বেবি জেল এবং অন্যান্য ক্ষতিকর সামগ্রী উদ্ধার করা হয়।
এই ঘটনার পর এনসিপি নেতা বায়েজিদ হোসেন শাহেদকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার ও জব্দ করা হয়েছে। পাশাপাশি, সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করা হচ্ছিল। এসব অবৈধ ওষুধের জব্দের ফলে অনেক মানুষ ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে শহরের গোয়ালচামট এলাকায় একটি ভাড়া বাসায় 'মেসার্স জনতা ল্যাবরেটরিজ কারখানা' নামের এই অবৈধ কারখানা পরিচালনা করছিলেন এনসিপি নেতা শাহেদ। সেখানে শিশুদের জন্য বেবি জেল এবং বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ওষুধসহ বিপুল পরিমাণ আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হতো।
ঘটনাস্থল থেকে জিল্লুর রহমান নামের এক কর্মচারীকে আটক করা হয়েছে এবং তাকে ভ্রাম্যমাণ আদালত ২০ দিনের কারাদণ্ড দিয়েছে বলে জানা গেছে।
অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, অবৈধ কারখানাটি থেকে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতিকারক কাচামাল জব্দ করা হয়েছে। কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এখানে আর কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন