প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।
আজ শুক্রবার নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে হত-দরিদ্র মানুষের মাঝে সাবমার্সিবল পাম্প, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জনগণের মাঝে কর্ম সহায়ক উপকরণ ও বৃত্তি প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য শিক্ষা গ্রহণকে অবৈতনিক করা হয়েছে। সকলের সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর জন্য উৎসাহিত করতে হবে।
তিনি জানিয়েছেন, পাঠ্যবইয়ের পাশাপাশি তাদের মানসিক উৎকর্ষতার জন্য খেলাধুলা এবং সাহিত্য-সংস্কৃতির চর্চায় তাঁদের নিয়োজিত করতে হবে। মাদক এবং অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যধির হাত থেকে আমাদের সন্তাদের রক্ষা করতে হবে।
এ ব্যাপারে শিক্ষক এবং অভিভাবকবৃন্দকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলেও তিনি মন্তব্য করেন। ফারজানা শারমীন বলেন, এ দেশের কোনো শ্রেণি-পেশার মানুষ আর অবহেলিত থাকবে না। সরকারের নতুন বাজেট দেশের জনবান্ধব বদলে দেশে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে।
আগামী অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত বিভিন্ন ভাতার পরিধি বাড়ানো হবে, এবং দূরারোগ্য রোগে আক্রান্তদের চিকিৎসায় চিকিৎসা সহায়তাকে ৫০ হাজার টাকা থেকে এক লাখে উন্নীত করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। বিচারহীনতার সংস্কৃতি ও ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে। গ্রামীণ জনপদে দ্রুততম সময়ে যে কোনো বিরোধ নিষ্পত্তি করার জন্য গ্রাম আদালত কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
জেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিনামূল্যে একজন সহকারী জজের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি করা হচ্ছে। আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলাও বিনামূল্যে পরিচালনা করে দেয়া হচ্ছে। দেশে কোনো মানুষ আর অসহায় থাকবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগাতিপাড়া থানার ওসি আব্দুল হান্নান, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রশীদ চৌধুরী এবং বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন।
প্রতিমন্ত্রী এর আগে উপজেলা খাদ্য গুদামে চলতি মৌসুমের বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
তিনি বাগাতিপাড়া জিমনেশিয়ামে স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামও উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী পরে লালপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চাল, সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন