প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : রাজধানীর আদাবর থানার শ্যামলী মোড়ে পুলিশের চেকপোস্টে চারটি তাজা ককটেলসহ একজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আদাবর থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মো. রাসেল (২৫) বলে জানা গেছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাতে আদাবর থানাধীন রিং রোডের শ্যামলী মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় মোটরসাইকেলে আসা দুই আরোহীকে থামার সংকেত দেয় পুলিশ।
তারা পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে, পুলিশ রাসেলকে মোটরসাইকেলসহ আটক করে। এ সময় অপর আরোহী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে রাসেলের কাছ থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তীতে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধারকৃত চারটি ককটেল নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আদাবর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন