প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টালিউডের ‘বুম্বাদা’ খ্যাত অভিনেতা প্রসেনজিৎ এবং ঋদ্ধি সেনের অভিনীত ‘ডাক্তার কাকু’ সিনেমাটি নির্মাণের পর পারিপার্শ্বিক জটিলতার কারণে মুক্তি পেতে দেরি হচ্ছিল। সম্প্রতি সিনেমাটি অবশেষে মুক্তি পেয়েছে।
পাভেল পরিচালিত এই সিনেমায় প্রসেনজিৎ ও ঋদ্ধি সেনের অসামান্য মেলবন্ধন প্রদর্শিত হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন এনা সাহা ও রজতাভ দত্তের মতো অভিনেতা। অতিথি শিল্পী হিসেবে উপস্থিত রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।
এদিকে, ‘ডাক্তার কাকু' সিনেমাটি প্রযোজনা করেছেন এনা সাহা। প্রযোজনার পাশাপাশি সিনেমায় তাকে প্রসেনজিতের সহকর্মী হিসেবে অভিনয় করতে দেখা যাবে। প্রসেনজিৎ সাধারণত জুনিয়র সহকর্মীদের সঙ্গে স্নেহের সম্পর্ক বজায় রাখেন, এনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই। অন্যদিকে, এনা সাহাও প্রসেনজিৎকে সম্মানের চোখে দেখেন।
বয়সে ছোট সহকর্মীদের ছোট ছোট ভুল কিভাবে ধরিয়ে দেন, তার একটি উদাহরণ সম্প্রতি ভিডিওতে ধরা পড়েছে। ‘ডাক্তার কাকু’ সিনেমার হল ভিজিট চলাকালে সিনেমাপ্রেমী দর্শকদের সঙ্গে কথা বলার সময় এনা ইংরেজিতে কথা বলেন। ইংরেজিতে ধন্যবাদ বলার পর প্রসেনজিৎ মন্তব্য করেন— বাংলা সিনেমা বাংলায় কথা বলো।
প্রসেনজিতের কথায় একটুও রাগ না করে অভিনেত্রী এনা নিজের ভুল স্বীকার করেন। সঙ্গে সঙ্গে তিনি বলেন, সরি! থ্যাঙ্ক ইউ নয়, অনেক ধন্যবাদ। এই ছোট্ট মুহূর্তটি প্রমাণ করে যে, বাংলা এবং বাংলা ভাষাকে সম্মান করা প্রতিটি বাঙালির প্রধান উদ্দেশ্য হওয়া উচিত।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশ প্রসেনজিতের শিক্ষণীয় কথার প্রশংসা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন