প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য সড়ক র্যালি, উদ্বোধন, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি যথাযথভাবে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে ধর্মপাশা উপজেলা প্রশাসন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মৎস্যচাষি, মৎস্যজীবী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সকলে অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব কারুজ্জামান কামরুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জনি রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল মৎস্যজীবী দল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে মৎস্যসম্পদের উন্নয়ন, আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যসম্পদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে স্থানীয় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। এই সময় অংশগ্রহণকারীরা দেশের মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, দেশের অর্থনীতি, পুষ্টি, কর্মসংস্থান ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা উল্লেখ করেন, মৎস্য খাতকে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মৎস্যচাষি এবং মৎস্যজীবীরা সকলে উপস্থিত ছিলেন।
এদিকে, সারাদেশে ১৬ থেকে ৩০ আগস্ট ২০২৬ জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হচ্ছে। এই উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য মেলা, পুরস্কার ও সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন