প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের জন্য পৃথক আদেশ জারি করার উদ্দেশ্যে অর্থ বিভাগে একটি চিঠি প্রেরণ করেছে। চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
আজ সোমবার, উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেনের স্বাক্ষরিত চিঠিটি অর্থ বিভাগে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, শিক্ষা খাতে সরকারের বাজেট বৃদ্ধি শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান ও পেশাদারি বৃদ্ধিতে সহায়ক হবে।
বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে যে, জাতীয় বেতন স্কেল-২০২৬ ইতোমধ্যে ঘোষণা করা হলেও, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল প্রদান সংক্রান্ত আদেশ এখনও জারি করা হয়নি। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয় বেতন স্কেল ২০২৬ প্রদানের বিষয়ে আদেশ জারি করার প্রয়োজন রয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন ভাতা প্রদান সংক্রান্ত আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হলো।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন