প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আওয়ামী লীগ বা শ্রমিক লীগ নেতা হিসেবে আব্দুস সালাম এবং তার ভাগ্নে রিপন শ্রমিক দল নেতা। বড় ভাই চরমপন্থি সংগঠনের আঞ্চলিক নেতা। এইভাবে পুষ্পপাড়া হাটের আধিপত্য নিজের পরিবারের নিয়ন্ত্রণে রাখেন সালাম, যিনি গত ৩০ বছর ধরে হাটের ইজারাদার ছিলেন। দাদন ব্যবসায় কোটি টাকা খাটাতেন তিনি।
পাবনার পুষ্পপাড়া হাটে সালাম ও রিপনকে খুনের ঘটনা বর্তমানে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
দুর্বৃত্তদের গুলিতে নিহত শ্রমিক লীগ নেতা আব্দুস সালাম (৬০) এবং তার ভাগ্নে রিপন হত্যার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও পুলিশ এখনও খুনের রহস্য উদঘাটন কিংবা কাউকে গ্রেফতার করতে পারেনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় দুই নেতাকে হত্যার পর মুখোশধারী দুর্বৃত্তরা উল্লাস করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
হত্যার পর খুনিরা মন্তব্য করেন, ‘আজ থেকে পুষ্পপাড়া হাট স্বাধীন হলো’ বলে জানা যায়।
এদিকে নিহত শ্রমিক লীগ নেতা সালাম সম্পর্কে অনেক তথ্য পাওয়া গেছে। এলাকাবাসী ও তার স্বজনরা জানান, তিনি গত ৩০ বছর ধরে পুষ্পপাড়া হাটের ইজারাদার ছিলেন। তিনি অন্য ব্যবসায়ীদের মধ্যে অন্তত ৩ কোটি টাকা দাদন দিয়েছেন বলে জানা যায়। এই কারণে হাটের আধিপত্য থেকে বঞ্চিত হওয়ার কারণে এবং হাটকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশের ধারণা।
ঘটনার দিন সন্ধ্যায় সদর উপজেলা ও আতাইকুলা থানায় অবস্থিত পুষ্পপাড়া হাটে নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে সালাম ও রিপন হোসেন (৩৫) নিহত হন।
আব্দুস সালাম কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের সদর উপজেলা আহ্বায়ক এবং হাটের ইজারাদার, আর রিপন হোসেন সালামের ভাগ্নে ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে ইজারাদার সালামের নিজ অফিসে তারা দুজন বসে কাজ করছিলেন। এ সময় ৫ থেকে ৭ জন মুখোশ পরা সশস্ত্র দুর্বৃত্ত সালামের অফিসে হামলা চালায়। তারা সালামকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। রিপন ঠেকাতে গেলে তাকেও গুলি করে। ফলে দুজনই অফিসের মেঝেতে লুটিয়ে পড়েন।
দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুজনের লাশের ময়নাতদন্তের পর শুক্রবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দুপুরে তাদের দাফন সম্পন্ন হয়েছে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, পুষ্পপাড়া হাটের আধিপত্য নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, এই জোড়া খুনের সঙ্গে কারা জড়িত তা উদঘাটনে পুলিশ কাজ করছে। তবে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা কিংবা কাউকে আটক করা হয়নি।
স্থানীয় সূত্র জানায়, পুষ্পপাড়া হাট উত্তরবঙ্গের অন্যতম বড় গরুর হাট। এখানে কোটি কোটি টাকার ব্যবসা হয়ে থাকে। এই হাটকে কেন্দ্র করে সেখানে একটি ‘ক্রাইম জোন’ তৈরি হয়েছে। ২০১৪ সালে একসঙ্গে ৪ জনসহ গত দেড় দশকে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, নিহত সালাম কুরআনে হাফেজ এবং তিনি বেশ কয়েকবার হজ পালন করেছেন। তিনি মূলত আওয়ামী লীগ আমলের গত ১৬ বছরে শ্রমিক লীগ বা আওয়ামী লীগের সঙ্গে থাকলেও যখন যে দল ক্ষমতায় থাকে সে দলের নেতাদের ছত্রছায়ায় থাকতেন। এর মূল কারণ পুষ্পপাড়া হাটের ইজারা বা আধিপত্য।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সালাম জামায়াতের ছত্রছায়ায় থাকেন। বিগত জাতীয় নির্বাচনে তিনি দাঁড়িপাল্লার প্রার্থীর পক্ষে কাজ করেছেন বলে এলাকাবাসী জানান। তার ভাগিনা নিহত রিপন বিএনপির বা শ্রমিক দলের সক্রিয় নেতা ছিলেন। অর্থাৎ তারা রাজনীতির ভারসাম্য রেখে পুষ্পপাড়া হাটের আধিপত্য নিজেদের কব্জায় রাখতেন। সালামের বড় ভাই কাল্যা কালাম পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা। তিনি দীর্ঘদিন জেলে থেকে সম্প্রতি জামিনে বেরিয়ে আসেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন