প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের রামুতে ঝটিকা মিছিলের প্রস্তুতি চলাকালীন জেলা যুবলীগ নেতা মোনাফ সিকদার এবং তার সহযোগী রানা সিকদারকে পুলিশ আটক করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান-সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে বুধবার রাতে কক্সবাজার শহরের বদর মোকাম এলাকায় মোনাফ সিকদারের ছবি ও ব্যানার ব্যবহার করে একটি ঝটিকা মিছিল বের করা হয়। পরে রামুতেও অনুরূপ মিছিলের প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মোনাফ সিকদার ও রানা সিকদারকে আটক করে।
রামু থানার ওসি এ কে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিছিলের প্রস্তুতিকালে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আটক মোনাফ সিকদার কক্সবাজার জেলা যুবলীগের সংগঠক হিসেবে পরিচিত এবং তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট কী ধারায় মামলা করা হয়েছে বা কী ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন