প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন রংপুরের নবাগত বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন।
দর্শনকালে, বিভাগীয় কমিশনার প্রথমে শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেন এবং মা-বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় বলেন, "শহীদ আবু সাঈদ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। নিজের বুকের রক্ত দিয়ে জুলাই বিপ্লবকে সার্থকতার দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।"
তিনি আরও উল্লেখ করেন, "নতুন প্রজন্মের উচিত শহীদ আবু সাঈদের জীবন থেকে সাহস ও শিক্ষা গ্রহণ করা। অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তার সাহসী অবস্থান তরুণদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।"
এ সময় বিভাগীয় কমিশনার শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন। সংশ্লিষ্টরা আশা করছেন, তার এ উদ্যোগ শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ ও তার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
সফরকালে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসকের কর্মকর্তা ইসরাত জাহান, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন