প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার নির্দেশ দিয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
সভায় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিত পর্যালোচনা এবং বাস্তবায়নগত যেকোনো প্রতিবন্ধকতা দ্রুত সমাধানের ওপর জোর দেন। দাপ্তরিক কাজে গতিশীলতা ও সমন্বয় বাড়াতে তিনি সংশ্লিষ্ট সব দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে সরকারি দপ্তরগুলোর ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধের তাগিদ দেওয়া হয়। পাশাপাশি জেলাকে পরিচ্ছন্ন রাখতে প্রতি সপ্তাহে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং নাগরিকদের তথ্যপ্রাপ্তি সহজ করতে সরকারি ওয়েবসাইটগুলো নিয়মিত হালনাগাদ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া সভায় বনায়ন কর্মসূচি বাস্তবায়ন, সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, ফ্যামিলি কার্ড বিতরণ এবং সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি এবং চার উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন