প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কানাডার পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ফলে ২৪ জন কানাডিয়ান নাগরিক নিখোঁজ রয়েছেন। এদিকে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দেশটিকে সহায়তা প্রদানের প্রস্তুতির কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, ‘নেপালকে সহায়তা দিতে কানাডা প্রস্তুত।’
কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বলেছেন, নেপালের ভোতেকোশি নদীর তীরে আকস্মিক বন্যার ঘটনা ‘একেবারেই ভয়াবহ’ বলে অভিহিত করেছেন।
তিনি আরও বলেন, দুর্যোগের ফলে বিপদে পড়া মানুষ, স্বজন হারানো পরিবার এবং যারা এখনও প্রিয়জনদের সম্পর্কে কোনো তথ্য জানেন না, তাদের কথা কানাডীয়রা গভীরভাবে ভাবছেন।
এছাড়া, কানাডার প্রধানমন্ত্রী ওই অঞ্চলে অবস্থানরত কানাডীয় নাগরিকদের দ্রুত নিজেদের উপস্থিতি নিবন্ধনের জন্য আহ্বান জানিয়েছেন।
নেপালের একটি পর্যটন বোর্ডের মুখপাত্র জানিয়েছেন, বন্যার পর দেশটিতে ২৪ জন কানাডীয় নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) নেপালে বন্যার পর জরুরি চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস জানিয়েছেন, ডব্লিউএইচও প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসামগ্রী সংগ্রহ ও দুর্গত এলাকায় পাঠিয়েছে। তিনি উদ্ধারকারীদের ‘নিঃস্বার্থ’ কাজের জন্য গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এর আগে ডব্লিউএইচও জানিয়েছিল, তারা নেপালে ওষুধ ও বহুমুখী তাঁবু সরবরাহ করছে। পাশাপাশি, জনস্বাস্থ্যের ঝুঁকি পর্যবেক্ষণ, রোগের নজরদারি জোরদার এবং দুর্গত জনগণের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সংস্থাটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন