প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাগান ইসলামীয়া আলিম মাদরাসায় ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানটি বুধবার (২৪ জুন) মাদরাসার মিলনায়তনে আয়োজিত হয় এবং এতে সভাপতিত্ব করেন বাগান ইসলামীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম জোবায়ের হোসাইন। মাদরাসার আরবি প্রভাষক মো. আব্দুল হামিদ এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক শাহনাজ বেগম, হোসনে আরা বেগম, মো. শাহিনুর রহমান, আবুল কালাম আজাদ, এনামুল হক, প্রভাষক নূরজাহান আক্তার, সিনিয়র শিক্ষক এ.কে.এম. আব্দুর রাজ্জাক, প্রভাষক হাবিবুল ইসলাম, কামরুন্নাহার পলি, সিনিয়র শিক্ষক মো. হারুন-অর-রশিদ, নার্গিস আফরোজ, সহকারী মৌলভী ছাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ যাতে এছাহাক আলী, সহকারী মৌলভী মোহাম্মদ গোলাম মোস্তফা, সিনিয়র শিক্ষক মো. আশরাফুল আলম, আরবি প্রভাষক মোহাম্মদ আলী, সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান, ইবতেদায়ি প্রধান আনছারুল হক, সহকারী মৌলভী হেলেনা খাতুন এবং সহকারী শিক্ষক জয়নব আজার প্রমুখ।
বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিকতা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দেশ, জাতি ও দ্বীনের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে স্মারক ক্রেস্ট ও প্রয়োজনীয় পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এরপর তাদের সফলতা, সুস্বাস্থ্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন