প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসা মালয়েশিয়ার একটি প্রতিনিধি দলকে বোয়েসেল উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে।
প্রতিনিধি দলটি গতরাত ২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদেরকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। তিনি প্রতিনিধি দলের প্রধানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।
বোয়েসেল জানায়, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কার্যকর করবে। বিশেষ করে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে এ সফর ইতিবাচক অবদান রাখবে বলেও আশা করা হচ্ছে।
সফরকালে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এ সময় বোয়েসেলের মহাব্যবস্থাপক নূর আহমেদ, উপব্যবস্থাপক সাঈদ সালেহীন এবং বিমানবন্দরের ওয়েলফেয়ার ডেস্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন