প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ আজ মঙ্গলবার বঙ্গভবনে অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
ভারতীয় হাইকমিশন জানায়, বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। সাক্ষাতের সময় হাইকমিশনার রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জনগণের সেবায় তার অব্যাহত দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা গভীর বন্ধনের বিষয়টি তুলে ধরেন।
পোস্টে উল্লেখ করা হয়, তারা দুই সার্বভৌম রাষ্ট্রের জনগণের পারস্পরিক কল্যাণের জন্য দ্বিপক্ষীয় অংশীদারিকে আরো সুদৃঢ় করার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন