প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাপান প্রবাসী এক হিন্দু তরুণীর সাথে প্রতারণা করে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে ছদ্মনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম অতঃপর আইফোনসহ বিভিন্ন সময় আরও প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এবং স্থানীয় যুবদলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমানের বিরুদ্ধে আদালতে উল্টো মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান।
দুপুরে শহরের নিজ কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় প্রবাস থেকে মোবাইল ফোনে যুক্ত হয়ে ভুক্তভোগী ওই তরুণী অভিযুক্ত বিবাহিত মুসলিম যুবক জান্নাতুল নাঈমের বিরুদ্ধে প্রতারণার বিচার ও প্রদানকৃত অর্থ ফেরতের দাবী জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ময়মনসিংহের ইশ^গঞ্জের বিবাহিত মুসলিম যুবক জান্নাতুল নাঈম গত কয়েক মাস আগে অন্ত সরকার দ্রুব নামে ফেসবুকে হিন্দু অবিবাহিত তরুণ দাবী করে নোয়াখালির জাপান প্রবাসী এক হিন্দু তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে। পরে তার কাছ থেকে আইফোন ও ১৮ লাখ টাকা বিভিন্ন সময়ে হাতিয়ে নেয়। এক পর্যায়ে আরও ৫ লাখ টাকা না দিলে বিয়ে করবে না মর্মে হুঁশিয়ারি দিলে তরুণীর সন্দেহ হয়। পরবর্তীতে জাপান প্রবাসী আরিফুল ইসলামের মাধ্যমে তার বড় ভাই যুবদল নেতা মিজানুর রহমানের সাথে পরিচয় ঘটলে ভুক্তভোগী তরুণী এর প্রতিকার চান। এরই অংশ হিসেবে মিজানুর রহমান দাবীকৃত ৫ লাখ টাকা প্রদানের কথা বলে নালিতাবাড়ী ডেকে এনে অভিযুক্ত যুবক জান্নাতুল নাঈমকে নিয়ে শালিশি বৈঠকে বসেন। এসময় নাঈম নিজের দোষ স্বীকার করে আত্মসাৎকৃত অর্থ ফেরতের প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে তিনি শেরপুর আদালতে গিয়ে উল্টো যুবদল নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন