প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের হামলায় দুই বিএনপি নেতা নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত সোহেল মোল্যার ভাই জুয়েল গত মঙ্গলবার রাতে কালিয়া থানায় মামলাটি করেন। মামলায় সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হককে হুকুমের আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠনের ৫১ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ১৮ নভেম্বর রাতে কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে চন্দনা হকের নির্দেশে এবং সাবেক মেয়র লিটন ফকিরের নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয়। এই হামলায় পরিকল্পিতভাবে কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, হামলার তথ্য-উপাত্ত সংগ্রহ করতে বাদীপক্ষের কিছুটা বিলম্ব হওয়ায় মামলা নথিভুক্ত হতে সময় লেগেছে। ইতোমধ্যে এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, ২০ নভেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিহতদের কবর জিয়ারত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। হত্যাকাণ্ডের রাতে বিক্ষুব্ধ জনতা সাবেক এমপি মুক্তির বাড়িসহ কয়েকটি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর চেষ্টা করা হলেও স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের তৎপরতায় তা ভেস্তে যায়।
বর্তমানে কয়েক দিনের উদ্বেগ ও অস্থিরতা কাটিয়ে কালিয়ার হিন্দু-মুসলিম নির্বিশেষে সাধারণ মানুষ স্বাভাবিক জীবনে ফিরেছেন।
নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম জানান, কালিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত নিরাপদে বসবাস করছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি ও অঙ্গসংগঠনগুলো সদা সতর্ক রয়েছে। তবে হত্যাকাণ্ডের বিচার দাবিতে দলটির বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন