প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংসদ ভবন, ৯ নভেম্বর, ২০২৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সাধারণ মানুষের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধনে যাতে কোনো ধরনের হয়রানি না হয় এবং দ্রুত সেবা নিশ্চিত করা যায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত মহিলা আসন-৩০ এর সদস্য আরিফা সুলতানার একটি সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা আমাদের ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করছেন। তবে কিছু ক্ষেত্রে সার্ভারের সমস্যার কারণে কাজের অগ্রগতি দেরিতে হচ্ছে।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ের কিছু কর্মকর্তা-কর্মচারীকে ঢাকায় এনে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। এর মাধ্যমে সেবার মান উন্নত করা হবে, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হন এবং দ্রুত জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে পারেন। এ জন্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সংসদ সদস্য আরিফা সুলতানার তারকা চিহ্নিত অপর এক প্রশ্নের জবাবে পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ভোটার নিবন্ধনের সময় ব্যক্তি প্রদত্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ও বায়োমেট্রিক গ্রহণ, যাচাই এবং তথ্য প্রদানকারী কর্তৃক সঠিকতা নিশ্চিত করার পর জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়।
জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হয় মাধ্যমিক সনদে বর্ণিত তথ্যের সঠিকতা যাচাইয়ের পর। তবে শিক্ষাগত যোগ্যতা উর্ধ্ব হতে নিম্নতর এবং মাধ্যমিক সনদে লিপিবদ্ধ নাম, পিতা-মাতার নাম ভিন্নভাবে সংশোধন, জন্ম তারিখ পরিবর্তন করার ক্ষেত্রে ব্যক্তি হলফনামা দাখিল করেন বলে তিনি উল্লেখ করেন।
বর্তমানে সংশোধনী আবেদন বাতিলের কারণ নথিতে ও সিস্টেমে লিপিবদ্ধ করা হয়। তিনি জানান, আবেদনকারীর মোবাইল ফোনে ‘বাতিল’ এসএমএস প্রেরণ করা হয়। এছাড়া সংশ্লিষ্ট নাগরিক ১০৫ নম্বরে কল করে তার জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত আবেদনের অবস্থা জানতে পারেন।
প্রতিমন্ত্রী জানান, সংশোধনী আবেদন বাতিলের সুনির্দিষ্ট কারণ আবেদনকারীকে মোবাইল এসএমএস প্রেরণের মাধ্যমে অবহিত করার জন্য সিস্টেম আপগ্রেডেশনের কার্যক্রম চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন