প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ এবং ভারত উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ এবং বাণিজ্যিক যোগাযোগকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে যৌথ টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধে।
আজ গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে, ডেপুটি হাইকমিশনার উল্লেখ করেন যে, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য একটি বিজনেস-টু-বিজনেস (বিটুবি) টাস্কফোর্স গঠনের প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি জানান, টাস্কফোর্স গঠনের প্রক্রিয়াকে দ্রুততর করতে তাঁর দপ্তর উভয় দেশের সরকারের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে। এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সহযোগিতা এই উদ্যোগ সফল করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
পাওয়ানকুমার তুলশিদাস বাধে আরও জানান, বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, ভারতীয় হাইকমিশন প্রতিদিন প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করছে।
এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদারে একটি যৌথ টাস্কফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের উদীয়মান এবং সম্ভাবনাময় খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন