প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ম্যানচেস্টার সিটির সাফল্যমণ্ডিত অধ্যায় শেষ করে বর্তমানে কিছুটা অবসর কাটাচ্ছেন পেপ গার্দিওলা। কোচিং ক্যারিয়ারে বিরতি নেওয়া এই স্প্যানিশ মাস্টারমাইন্ডকে নিয়ে ফুটবল বিশ্বে চলছে নানা গুঞ্জন। ইতালি জাতীয় দলের দায়িত্ব গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর কিছুদিন তিনি ছিলেন নীরব। কিন্তু হঠাৎ করেই জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে তার ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি গার্দিওলার একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বায়ার্নের সম্মানিত প্রেসিডেন্ট উলি হোয়েনেসের সঙ্গে, যা এই গুঞ্জনের সূচনা করেছে। হোয়েনেস, যিনি মিউনিখ ক্লাবের অভিভাবক ও পরামর্শক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’-কে তিনি বলেন, ‘আমাদের দেখা হয়েছে—এটি সত্যি। পেপ, কার্ল-হেইঞ্জ রুমেনিগে এবং আমার মধ্যে বেশ গভীর বন্ধুত্ব রয়েছে। আমরা সবাই মিলে এক দারুণ সন্ধ্যা উপভোগ করেছি।’
বায়ার্নের বর্তমান প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানিকেও ওই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছিল, যা গার্দিওলার অনুরোধে করা হয়েছিল। তবে স্টুটগার্টে অনুষ্ঠিত কোচদের সম্মেলনের কারণে তিনি সেখানে উপস্থিত থাকতে পারেননি। হোয়েনেস এ বিষয়ে মন্তব্য করে বলেন, ‘পরে সুযোগ পেলে আমরা ভিনসেন্ট ও পেপকে নিয়ে আনন্দের সঙ্গেই আরেকটি নৈশভোজের আয়োজন করব।’
তবে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই নৈশভোজে সৌজন্য সাক্ষাত ছাড়া বায়ার্নের কোচ পদে ফেরার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। উল্লেখ্য, গার্দিওলা ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় তিনি ক্লাবের হয়ে তিনটি বুন্দেসলিগা ও দুটি কাপ ট্রফি জিতেছিলেন এবং পরে তিনি যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচ গত মৌসুম শেষে সিটি ছেড়ে অনির্দিষ্টকালের জন্য কোচিং থেকে বিরতি নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন