প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’ পর্দায় ফিরছে।নতুন মৌসুমে আবারও সঞ্চালকের দায়িত্ব পালন করবেন বলিউডের সুপারস্টার সালমান খান। একটি প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।প্রতি মৌসুমেই ‘বিগ বস’ নতুন চমক নিয়ে হাজির হয়। এবারও তার ব্যতিক্রম ঘটছে না।নতুন প্রতিযোগীদের পরিচয়, রহস্যময় ঘর এবং বদলে যাওয়া খেলার নিয়ম—এসব নিয়ে শুরু থেকেই আলোচনা চলছে শোটি সম্পর্কে।
আজ রাত ৯টায় ‘বিগ বস ২০’-এর গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। দর্শকরা অনুষ্ঠানটি জিওহটস্টারে সরাসরি দেখতে পারবেন। পাশাপাশি টেলিভিশনে কালার্স টিভিতে শোটি রাত ১০টা ৩০ মিনিটে সম্প্রচারিত হবে।নতুন মৌসুমের প্রতিযোগীদের নিয়ে ইতোমধ্যে জোর জল্পনা শুরু হয়ে গেছে। নির্মাতাদের প্রকাশিত কয়েকটি প্রোমোতে সম্ভাব্য প্রতিযোগীদের আভাস পাওয়া গেছে।
আলোচনায় রয়েছেন ইশা রিখি এবং অভিনেতা-রাজনীতিক মনোজ তিওয়ারির মেয়ে রীতি তিওয়ারি। এছাড়া সম্ভাব্য প্রতিযোগী হিসেবে ফয়সাল খান, উদিতি সিং, কুশল তানওয়ার, কাজি তৌকির, ইয়ুং ডিএসএ এবং খুশি দুবের নাম শোনা যাচ্ছে। রিয়া চক্রবর্তীর ভাই শোয়িক চক্রবর্তীর নামও আলোচনায় রয়েছে।এমনকি বক্সিং তারকা মেরি কম-এর নামও সম্ভাব্য প্রতিযোগী হিসেবে সামনে এসেছে।
তবে গ্র্যান্ড প্রিমিয়ারে চূড়ান্ত তালিকা প্রকাশের পরই জানা যাবে, কারা সত্যিই ‘বিগ বস’-এর ঘরে প্রবেশ করছেন।এবারের ‘বিগ বস’ বাড়িতে চোখ ধাঁধানো আয়োজন থাকছে। বাড়ির নকশায় ‘ডুয়ালিটি’ বা দ্বৈততার ধারণা ব্যবহার করা হয়েছে। পরিচিত জিনিসপত্রকে অচেনা রূপ দেওয়া হয়েছে। পুরো বাড়ির সাজে রয়েছে রঙিন ও কল্পনাপ্রবণ আবহ। বাড়িটির নকশায় অনুপ্রেরণা নেওয়া হয়েছে জনপ্রিয় কল্পকাহিনি ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ থেকে।
এবারের বাড়ির সবচেয়ে বড় রহস্য ‘রুম নম্বর ২০’। ঘরটি দর্শকদের জন্য এখনো উন্মুক্ত হয়নি। শো এগোনোর সঙ্গে সঙ্গে এই ঘরের রহস্য প্রকাশিত হবে। ফলে প্রতিযোগীদের পাশাপাশি ‘রুম নম্বর ২০’ নিয়েও দর্শকদের কৌতূহল তুঙ্গে রয়েছে।নতুন মৌসুমের প্রচারণায় সবচেয়ে বেশি নজর কেড়েছে ‘জীবন দান’। ট্রেলারে সালমানকে বলতে শোনা গেছে, ‘বিগ বসে মিলেগা, মেরি জান... এক্সট্রা জীবন দান।’ এই ‘জীবন দান’ প্রতিযোগীদের জন্য কী সুবিধা নিয়ে আসবে, সেটিই এখন বড় প্রশ্ন। শো শুরু হলে ধীরে ধীরে সেই রহস্য উন্মোচিত হবে।
সব মিলিয়ে নতুন প্রতিযোগী, নতুন নিয়ম, রহস্যময় ‘রুম নম্বর ২০’ এবং সালমান খানের সঞ্চালনা—এসব মিলিয়ে ‘বিগ বস ২০’ নিয়ে দর্শকদের আগ্রহ এবারও তুঙ্গে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন