প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বিতর্ক আরও গভীর হচ্ছে। এবার ফ্রান্সের ফুটবল ফেডারেশন (এফএফএফ) ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করেছে। একই সঙ্গে, তারা ফিফার শাসনব্যবস্থায় ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার, ইংল্যান্ড, ইতালি, উত্তর আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের পর ফ্রান্সও ইনফান্তিনোর প্রতি সমর্থন তুলে নেয়। গত জুনে এফএফএফ ইনফান্তিনোকে সমর্থন দিয়েছিল, কিন্তু বিশ্বকাপসহ ফিফার প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগের প্রস্তাব প্রকাশের পর তাদের অবস্থান পরিবর্তিত হয়।
ইনফান্তিনোর প্রস্তাব বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ফিফার সব প্রতিযোগিতা বয়কটের হুমকি দিয়েছে। উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং উত্তর আমেরিকার কনকাকাফ ইনফান্তিনোর পদত্যাগ দাবি করছে।
অন্যদিকে, দক্ষিণ আমেরিকার কনমেবল এবং আফ্রিকার সিএএফ এখনও ইনফান্তিনোকে সমর্থন করে যাচ্ছে। এফএফএফ-এর সভাপতি ফিলিপ দিয়ালো মন্তব্য করেছেন, “ফুটবলের ভবিষ্যতে এত বড় প্রভাব ফেলতে পারে এমন কোনো প্রকল্প পূর্ণাঙ্গ তথ্য, গভীর পরামর্শ ও স্বচ্ছ সিদ্ধান্ত ছাড়া কল্পনা করা যায় না। ফিফার শাসনব্যবস্থা ফুটবলের মানদণ্ডে পৌঁছায়নি।”
এফএফএফ জানিয়েছে, ইনফান্তিনো প্রস্তাব প্রত্যাহার করলেও ফিফার শাসনব্যবস্থার সংকট কাটেনি। তারা খেলোয়াড়, সমর্থক, জাতীয় ফেডারেশন এবং শাসনব্যবস্থা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করবে।
তাদের লক্ষ্য হলো আস্থা পুনরুদ্ধার, স্বচ্ছতা বৃদ্ধি, স্বাধীনতা এবং আদর্শ আচরণ নিশ্চিত করা। এফএফএফ আরও জানিয়েছে, ফিফার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তারা বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ, নিয়ন্ত্রণ ও উন্নয়নের জন্য এই গুরুত্বপূর্ণ বিতর্কে অবদান রাখতে চায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন