প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপে কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্ব পালন করে একটি অনন্য ইতিহাস গড়েছেন ড. সুজান হুরম্যান।
ড. সুজান চলমান বিশ্বকাপে অংশ নেওয়া দলের মধ্যে প্রধান চিকিৎসক হিসেবে নারী হিসেবে রয়েছেন। ফুটবল সংস্কৃতির পুরুষতান্ত্রিক প্রতিবন্ধকতা ভেঙে তিনি একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ৯৬ বছরের ইতিহাসে তিনি তৃতীয় নারী চিকিৎসক যিনি এ বিশ্ব আসরে দায়িত্ব পালন করছেন।
কুরাসাও জনসংখ্যা ও আয়তনের দিক থেকে বিশ্বকাপের ইতিহাসে স্থান করে নেওয়া সবচেয়ে ছোট দেশ। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নিউজিল্যান্ড ফুটবল দলের প্রথম নারী প্রধান চিকিৎসক ডা. সেলেস্তে গিয়ার্টসেমা ছিলেন। অন্যদিকে, ডা. সিলজা শোয়ার্জ ২০২৩ সাল থেকে জার্মানি পুরুষ দলের চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফিফা ডা. সুজানকে জানিয়েছিল যে তিনি চলতি বিশ্বকাপে একমাত্র নারী চিকিৎসক, তবে বিষয়টি তিনি গুরুত্ব দেননি। ফুটবলে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর চ্যালেঞ্জ, সুযোগ এবং প্রয়োজনীয়তা নিয়ে বিবিসিকে হুরম্যান বলেন, 'শুরুতে আমি বুঝতে পারিনি, কারণ এতগুলো দলে একজন নারী হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি আশা করি শীঘ্রই আরো বেশি নারীকে দেখতে পাব, কারণ এমন অনেক সক্ষম নারী রয়েছেন যারা পুরুষ ফুটবলারদের চিকিৎসক হিসেবে কাজ করতে পারবেন।'
কুরাসাও ফুটবল ফেডারেশনের খেলোয়াড় এবং স্টাফসহ পুরো ৪৯ জনের বহরে তিনিই একমাত্র নারী। ৩৬ বছর বয়সী এই চিকিৎসক, যিনি ব্রাজিলীয় বংশোদ্ভূত ও ডাচ নাগরিক, এর আগে রিয়াল মাদ্রিদ, পিএসভি আইন্দহোভেন এবং গো অ্যাহেড ইগলসের মতো নামি ক্লাবে কাজ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন