প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডে আবারও আতঙ্কের ছায়া। এবার অভিনেতা তুষার কাপুরকে টার্গেট করেছে দুষ্কৃতীরা। ভারতের কুখ্যাত অপরাধী ও গ্যাংস্টার নেটওয়ার্ক লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে নায়ককে ফোন করে লাগাতার হুমকি দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ‘হ্যারি বক্সার’ নামে পরিচিত এক গ্যাংস্টার, যিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য, তুষার কাপুরকে ফোন করে ৫ কোটি রুপি দাবি করেছে।
হুমকি পাওয়ার পর, অভিনেতা অবিলম্বে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ এই ঘটনার তদন্তের দায়িত্ব ‘অ্যান্টি-এক্সটরশন সেল’ এবং ‘ক্রাইম ব্রাঞ্চ’-এর হাতে দেয়।
আইএএনএস (IANS) এর একটি রিপোর্টে বলা হয়েছে, তদন্ত শেষে দেখা গেছে, হ্যারি বক্সারের অফিসিয়াল অডিও স্যাম্পলের সঙ্গে হুমকিদাতার ভয়েসের কোনো মিল নেই। ফলে, পুলিশ ধারণা করছে যে, শুধুমাত্র ভীতি সৃষ্টির উদ্দেশ্যে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে ওই হুমকি দেওয়া হয়েছে।
এদিকে, মুম্বাই পুলিশ হুমকি প্রদানকারী অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। অভিযুক্তের অবস্থানও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই হুমকির পেছনে কারা রয়েছে, সেটিও খুঁজে বের করার চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন