প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরের রামগতিতে ভাড়াটে সন্ত্রাসী এনে একটি হেফজখানা মাদরাসার জমি দখল ও নির্মাণ কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হওয়ার খবর জানা গেছে। বুধবার (৩ জুন) বিকালে উপজেলার চরআলগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রব রোড নামের এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, হেফজখানা ও ধর্মীয় শিক্ষা কমপ্লেক্স নির্মাণের উদ্দেশ্যে উপজেলার চরআলগী ইউনিয়নের রব রোড এলাকার মালেক কম্পানি মসজিদ সংলগ্ন ৬৩ শতক জমি কিনেছেন বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীন। বুধবার সকালে ওই জমিতে নির্মাণ কাজের জন্য মাটি ভরাট শুরু করলে স্থানীয় সোলাইমান দফাদারের ভাড়াটে লোকজন নির্মাণকাজে বাধা দিয়ে হামলা চালায়। এই ঘটনার ফলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
হামলার সময়ে উভয়পক্ষের ৭ জন আহত হয়।
আহতদের মধ্যে রয়েছেন জমির মালিক জামাল উদ্দীন, তার ছেলে সুমন, পথচারী মামুন, প্রতিপক্ষের মরিয়ম বেগম, শরীফা খাতুন, সাকিবুর রহমান ও সুরমা আক্তার। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগী জামাল উদ্দীন জানান, তিনি হেফজখানা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে এই জমি কিনেছেন। তিনি বলেন, সন্ত্রাসীগোষ্ঠী জমিগুলো দখল করতে চায়। স্থানীয় পর্যায়ে একাধিক সালিশে জমির মালিকানার বিষয়টি নিষ্পত্তি হলেও দখলবাজ সোলাইমান ও তার ভাড়াটে লোকজন জমি দখলের পাঁয়তারা করে চলেছে। তিনি অভিযোগ করেন, আজকে আমরা কাজ করতে গেলে তাদের ভাড়াটে লোকজন দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়।
অভিযুক্ত সোলাইমান দফাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। তিনি উল্লেখ করেন, দুপক্ষের কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন