প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তরুণদের অগ্রাধিকারমূলক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে যৌথ গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবনী কার্যক্রম এগিয়ে নিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন-আইজিসি ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বসুন্ধরায় এনএসইউ ক্যাম্পাসের উপাচার্যের সম্মেলন কক্ষে এই চুক্তি সই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
এই সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং আইজিসি ফাউন্ডেশনের উপদেষ্টা পর্ষদের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশের অগ্রগতিতে তরুণ ও নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ‘আমাদের তরুণ ও নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারাই বাংলাদেশের জনমিতিক লভ্যাংশের মূল প্রাণশক্তি।’
আইজিসি ফাউন্ডেশন ও নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যকার কৌশলগত এই অংশীদারত্বের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে জাতীয় নীতিনির্ধারণ ও দেশ গঠনের মূলধারায় যুক্ত করার একটি সরাসরি মাধ্যম তৈরি হলো, বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ দেশে উপযুক্ত সুযোগ তৈরির মাধ্যমে মেধা পাচার রোধে এই অংশীদারত্বের সম্ভাবনার কথা উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন