প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এই ঘটনা ঘটে রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে, দক্ষিণ জলিরপাড় গ্রামে। প্রত্যক্ষদর্শী দৈনিক আজকালের খবরের মুকসুদপুর প্রতিনিধি শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি এবং অন্যান্য প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে সকাল থেকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন দলের নেতাকর্মী ও সমর্থকেরা।
বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দক্ষিণ জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা চালান। হামলার সময় ভবনের থাই গ্লাস এবং আসবাবপত্র ভাঙচুর করা হয়। এক পর্যায়ে ব্যাংকের কাগজপত্র ও আসবাবপত্র বাইরে বের করে এনে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখার কার্যক্রম দক্ষিণ জলিরপাড় গ্রামের টুলু বাকচীর ভবনে পরিচালিত হচ্ছিল।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের সঙ্গে বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন