প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পোল্যান্ডের ঐতিহাসিক শহর ক্রাকুউয়ের (Krakow) কেন্দ্রস্থলে একটি মর্মান্তিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শহরের প্রধান বাজার চত্বরের নিকটে চলন্ত একটি গাড়ি থেকে পথচারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় এক বন্দুকধারী। এই হামলায় অন্তত পাঁজজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা পুলিশ অফিসারও অন্তর্ভুক্ত রয়েছেন।
ঘটনার পরপরই পোলিশ পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে। দেশটির দমকল বাহিনী ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এই আকস্মিক ও মর্মান্তিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তিনি সার্বক্ষণিক পরিস্থিতি সম্পর্কে আপডেট নিচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, “পুলিশ এই হামলার পেছনের উদ্দেশ্য এবং সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।”
কর্তৃপক্ষ হামলার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চালিয়ে যাচ্ছে। জনবহুল এলাকায় এমন সশস্ত্র হামলায় গোটা পোল্যান্ড জুড়ে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। সূত্র: আল-জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন