প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পরকীয়ার সন্দেহে স্ত্রী শাহানাজ খাতুনকে হত্যার পর স্বামী আতিয়ার রহমান থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
এটি ঘটেছে শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার শানতলা এলাকায়।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আতিয়ার রহমান চার মাস আগে পরকীয়ার সন্দেহে স্ত্রী শাহানাজ খাতুনকে তালাক দিয়েছিলেন। তবে গত সপ্তাহে তাদের সন্তান রায়হানের মধ্যস্থতায় তারা আবার একত্রে বসবাস শুরু করেন। কিন্তু এর মধ্যেই আতিয়ার রহমান ফের স্ত্রীর প্রতি সন্দেহের কারণে ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে শাহানাজ খাতুনকে হত্যা করেন।
কোতোয়ালি থানার ওসি মো. বদরুজ্জামান জানিয়েছেন, হত্যাকাণ্ডের পরপরই আতিয়ার রহমান থানায় এসে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, আতিয়ার রহমান বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন