প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
> ইসলাম ও জীবন
ইউরোপের ১১০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তৃতীয় বাংলাদেশি হিসেবে হাফেজ সাদ সাফল্য অর্জন করেছেন।
হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর আবারো বাংলাদেশের গৌরব উজ্জ্বল করেছেন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে। যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত 'হাবিবুল কুরআন ইউকে' আয়োজিত 'ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন কম্পিটিশন-২০২৬'-এ তিনি তৃতীয় স্থান অধিকার করে দেশের নাম উজ্জ্বল করেছেন। হাফেজ সাদের এই অসাধারণ কৃতিত্ব বাংলাদেশের ভাবমূর্তিকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
এই বৃহৎ প্রতিযোগিতাটি ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত যুক্তরাজ্যের বোল্টনে অবস্থিত ঐতিহাসিক জাকারিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ১১০ জন প্রতিযোগীর মধ্যে 'এ-২' গ্রুপে হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য অর্জন করেন। বিচারকদের তিনি তার অসাধারণ ও সুললিত কণ্ঠের মাধ্যমে মুগ্ধ করেন। ফলাফল ঘোষণার পর আয়োজকদের পক্ষ থেকে তাকে বিশেষ সনদ ও সম্মাননা প্রদান করা হয়।
রাজধানী ঢাকার মিরপুর-১ এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামীর কিতাব বিভাগের কৃতি ছাত্র হাফেজ শেখ সাদ। উল্লেখ্য, এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এর আগে এই মাদ্রাসা থেকেই হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ এবং আনাস মাহফুজরা সৌদি আরব, দুবাই, ইরান, তুরস্কসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিশ্ব জয় করেছেন। হাফেজ সাদ সেই সাফল্যের ধারাবাহিকতাকে আরো সমৃদ্ধ করেছেন।
হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুরের এই অর্জনে আনন্দ প্রকাশ করে মারকাযু ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম বলেন, "আলহামদুলিল্লাহ, হাফেজ সাদ নূরের এই সাফল্যে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।" তিনি আরও বলেন, "এই অর্জন শুধু সাদ নূরের নয়, বরং পুরো বাংলাদেশের। আমাদের লক্ষ্য হলো কোরআনের আদর্শে শিক্ষার্থীদের গড়ে তোলা যাতে তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে পারে এবং কোরআনময় বিশ্ব গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।" সংশ্লিষ্টরা মনে করছেন, এই কৃতি হাফেজের সাফল্য দেশের নতুন প্রজন্মের কোরআন শিক্ষার্থীদের জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন