প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সফরের সময়, রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে মঙ্গলবার ঘটে যাওয়া বিস্ফোরণে একজন নিহত হয়েছে এবং আরও ৩৬ জন আহত হয়েছেন।
সিরিয়ার কর্তৃপক্ষ বুধবার এটি নিশ্চিত করে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘দামেস্কে পর্যটন মন্ত্রণালয়ের ভবনের কাছে সংঘটিত দুটি বিস্ফোরণের চূড়ান্ত হিসাবে একজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।’
দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছে।
মাখোঁ যে হোটেলে রাত কাটাচ্ছিলেন, সেই হোটেলের নিকট বিস্ফোরণ দুটি ঘটে। তবে তিনি স্থানীয় সময় ঘটনার পর সেখানে চলে গেছেন।
একই সময় সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকের জন্য তার প্রেসিডেন্ট প্রাসাদে পৌঁছানোর তথ্য প্রকাশ করে।
২০২৪ সালে দীর্ঘকালীন শাসক বাশার আল-আসাদের পতনের পর ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে মাখোঁই প্রথম সিরিয়া সফর করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন