প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে পাবনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। একইসাথে তারা পাবনায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) অবাঞ্ছিত ঘোষণা করেন।
শনিবার সন্ধ্যায় পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের থানা রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আব্দুল হামিদ রোডের বাণী সিনেমা হল হয়ে শহীদ চত্বরের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য প্রদান করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, সদস্যসচিব কমল শেখ টিটু এবং যুগ্ম-আহ্বায়ক দীপঙ্কর সরকার জিতু সহ আরো অনেকে।
বক্তারা উল্লেখ করেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার পাবনা সদর আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসের বিরুদ্ধে কটূক্তি ও মিথ্যাচারমূলক বক্তব্য দিয়েছেন। সরকার দলের বিতর্কিত এই নেতাকে তার অশালীন বক্তব্য প্রত্যাহার করা এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি।
এ সময় বক্তারা আরও জানান, পাবনা জেলায় এনসিপিকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি এবং তাদের কোনো কর্মকাণ্ড এ জেলায় হতে দেব না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন