প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় কালু (৩০) নামক এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসচালককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। পরে হেফাজতে নেওয়ার সময় ওই চালকের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, পুলিশ জানিয়েছে।
রবিবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার মালির অংক বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত কালু মৃত নুর আলম হোসেনের ছেলে। তার বাড়ি মাদারীপুর জেলায়, কিন্তু তিনি ছোটোবেলা থেকেই লৌহজং উপজেলার ঢুলুগাঁও গ্রামে বেড়ে উঠেছেন। মা-বাবা না থাকায় গ্রামের একটি পরিবার তাকে নিজেদের সন্তানের মতো লালন-পালন করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতির ওই বাসটি কালুকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসচালক লিটন শেখকে (৪২) আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, হেফাজতে নেওয়ার সময় চালকের কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। লিটন শেখ শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার বাসিন্দা হারুন শেখের ছেলে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম জানান, বাসচালক পুলিশ হেফাজতে রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি চালকের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার ব্যাপারে এবং দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন