প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা হ্রাস পেয়েছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের সমাপ্তির সম্ভাবনা তৈরি হওয়ায় তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা কমেছে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন।
গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৬৬ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ১১৫ ডলার ১৫ সেন্টে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৪ সেন্ট বা শূন্য দশমিক ৪৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ ডলার ৩২ সেন্টে নেমে এসেছে।
তবে দাম হ্রাস পেলেও সৌদি আরবে হামলার ঘটনার পর ব্রেন্ট ক্রুডের মূল্য গত ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর লক্ষ্যে সোমবার তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিনিধিদের একটি কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আঞ্চলিক সংঘাত এড়ানো এবং চলমান উত্তেজনা প্রশমনের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়।
সৌদি আরব জানিয়েছে, সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়া ঠেকাতে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সরাসরি সংলাপ প্রতিষ্ঠা করা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে অংশ নেওয়া চারটি দেশই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলে তেল সরবরাহ নিয়ে বাজারের উদ্বেগ আরও কমতে পারে। তবে সংঘাতের গতিপ্রকৃতি, গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি এবং সরবরাহব্যবস্থার ওপর নির্ভর করবে আগামী দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন