প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া আসামি আব্দুল মোমিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে দুই দিন পর গ্রেপ্তার করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ছাতিয়ানতলী এলাকা থেকে তার গ্রেপ্তারি পর্ব সম্পন্ন হয়।
হাজতখানা থেকে পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ১০ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে দুজন এসআই, তিনজন এটিএসআই, তিনজন পুরুষ এবং দুজন নারী পুলিশ সদস্য রয়েছেন।
আব্দুল মোমিন (২২) শহরের কোবদাসপাড়ার আব্দুস সবুরের ছেলে। বৃহস্পতিবার দুপুরে হাজতখানায় কর্তব্যরত এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে তিনি আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।
সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানিয়েছেন, ম্যাজিস্ট্রেট কোর্টের হাজতখানা থেকে পলাতক চুরি মামলার আসামি আব্দুল মোমিনকে শনিবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার দিনই হাজতখানায় কর্তব্যরত ১০ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
কোর্ট পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানী জানিয়েছেন, আদালতে হাজিরা থাকায় আব্দুল মোমিনকে কারাগার থেকে এনে ম্যাজিস্ট্রেট কোর্টের হাজতখানায় রাখা হয়েছিল। এ সময় কোর্ট পুলিশের এক সদস্য হাজতখানার ভেতরে থাকা অন্য এক আসামির হ্যান্ডকাপ খোলার কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে গেটে পাহারায় থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে হাজতখানা থেকে বেরিয়ে যান মোমিন। পরে আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় কোর্ট পুলিশের পক্ষ থেকে ঘটনার দিনই থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন রওশন ইয়াজদানী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন