ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদি জোটে যোগ দিলেও ইরানকে আঘাতের উদ্দেশ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা


সৌদি জোটে যোগ দিলেও ইরানকে আঘাতের উদ্দেশ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ‘সৌদি আরবের নেতৃত্বে প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যোগ দিয়েছে হুতিদের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। অন্যদিকে আমরা ইরানের সঙ্গেও কথাবার্তা বলছি।

এটিকে কোনোভাবেই ইরানকে বাদ দেওয়া বা আঘাত করার কিছু হিসেবে দেখার কারণ নেই।’

রবিবার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথাগুলো বলেন।

আরও পড়ুন: চকরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকিত হোসেন সজিব গ্রেফতার

‘আমরা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ দিলাম’—এর পেছনের প্রেক্ষাপটটি জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘মূল বিষয়টা হলো সৌদির সঙ্গে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। সৌদির সঙ্গে সম্পর্কটি শুধু তীর্থযাত্রা, ওমরাহ বা হজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

এটিকে শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখবেন না। ঢাকা ও রিয়াদের সম্পর্ক হবে একটি কৌশলগত সম্পর্ক। এটি অত্যন্ত শক্তিশালী একটি সম্পর্ক হবে। সৌদি আরব দুটি পবিত্র মসজিদ মক্কা ও মদিনার রক্ষক।

তাহলে এখানে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। যেকোনো সময় সৌদি আরবের নিরাপত্তার ক্ষেত্রে তারা যদি কোনো সহযোগিতা চায়, এই দৃঢ় আত্মিক সম্পর্ক থেকে এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ, যা বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ, সবসময় সৌদি আরবকে সহায়তার জন্য সাড়া দেবে।’

অন্যদিকে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার বিষয়ে উপদেষ্টা আরও বলেন, ‘এটা প্রক্রিয়াধীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে উদ্যোগ নিয়েছে। আলাপ-আলোচনা চলছে, অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবহিত করবে।

আরও পড়ুন: আওয়ামী লীগ আখ্যা দিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সিপিবি কার্যালয়ে হামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, বাড়ছে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, বাড়ছে আতঙ্ক

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরের কাছে একটি দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ শনিবার হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য করেছে।

এদিকে, মৌসুমের অন্যতম ভয়াবহ দাবানল রেকর্ড হওয়ায় অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

টানা চতুর্থ বছরের মতো রেকর্ড খরার মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যে ২ লাখ একরেরও বেশি এলাকা আগুনে পুড়ছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গভর্নর বব ফার্গুসন এক বিবৃতিতে বলেন, ‘রেকর্ড খরা এবং তীব্র বাতাস পুরো অঙ্গরাজ্যে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে।’

তিনি জানান, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত অধিকাংশ উন্মুক্ত স্থানে এবং কৃষিকাজে আগুন জ্বালানো নিষিদ্ধ করা হয়েছে।

পাবলিক ল্যান্ডস কমিশনার ডেভ আপথেগ্রোভ বলেন, ‘এ বছর ইতোমধ্যেই আমাদের রেকর্ডের অন্যতম ব্যস্ত দাবানল মৌসুম চলছে। অথচ আগস্ট মাস মাত্র শুরু হয়েছে।’

স্থানীয় স্পোকসম্যান-রিভিউ পত্রিকার খবরে বলা হয়, ‘ওল্ড ট্রেইলস’ নামে পরিচিত দাবানলটি শনিবার বিকেলে স্পোকেন নদী অতিক্রম করে শহরের ভেতরে প্রবেশ করে।

সরকারের সরিয়ে নেওয়ার মানচিত্র অনুযায়ী, শহরের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা ‘গো নাউ’ জারি করা হয়েছে। এতে শহরের সীমানার ভেতরে থাকা হাজারো মানুষকে দ্রুত এলাকা ছাড়তে বলা হয়েছে।

স্পোকসম্যান-রিভিউ জানায়, স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত আগুনের বিস্তার ৩ হাজার ৫০০ একরের বেশি এলাকায় পৌঁছেছে।

শহর কর্তৃপক্ষ কোনো হতাহতের খবর জানায়নি।

মেজর জেনারেল জেন্ট ওয়েলশ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ সূর্য অস্ত যাওয়ার পর এবং আগামীকাল সূর্য ওঠার সময় আমরা হতবাক হয়ে যাব।’

জরুরি কর্তৃপক্ষ স্পোকেন কনভেনশন সেন্টারে দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য একটি আশ্রয়কেন্দ্র চালু করেছে।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্ব ওয়াশিংটনের জন্য ‘বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতি’ উল্লেখ করে ‘রেড ফ্ল্যাগ অ্যালার্ট’ জারি করে। এতে আবহাওয়াজনিত ঝুঁকিকে ‘চরম’ বলে উল্লেখ করা হয়।

ওয়াশিংটন ন্যাশনাল গার্ড এক্সে দেওয়া এক পোস্টে জানায়, স্পোকেন অঞ্চলে সহায়তার জন্য তারা ‘দ্রুতগতিতে ইউনিট মোতায়েন’ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষেপণাস্ত্র প্রতিরোধে যুদ্ধজাহাজ চাইলেন মার্কিন জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


ক্ষেপণাস্ত্র প্রতিরোধে যুদ্ধজাহাজ চাইলেন মার্কিন জেনারেল

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলের দিকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে দেশটিকে সুরক্ষা দেওয়ার মতো যথেষ্ট নৌ-শক্তি নেই, এমন অসহায়ত্ব প্রকাশ করেছেন ইউরোপে মোতায়েন যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ জেনারেল। চলমান সপ্তাহে ওই শীর্ষ জেনারেল গোপনে পেন্টাগনকে এই অবস্থান সম্পর্কে সতর্ক করেছেন।

ওয়াশিংটন পোস্টের(ডব্লিউপি) প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে, যা চলমান ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের ওপর সৃষ্ট চাপের বিষয়টি স্পষ্ট করে। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, ইউএস ইউরোপিয়ান কমান্ডের(ইউকম) প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউইচ পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানিয়েছেন যে, নৌবাহিনীর আরেকটি ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) না পেলে তিনি ইসরায়েলের সুরক্ষার চেয়ে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ডের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে বাধ্য হলে।

যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, গ্রিনকেউইচের এই বার্তা ঊর্ধ্বতন সামরিক কমান্ডারদের অতীতের সতর্কবার্তার মতো, যেখানে তারা ওয়াশিংটনের মনোযোগ প্রয়োজন এমন ঝুঁকির কথা তুলে ধরেছেন। ওই কর্মকর্তা উল্লেখ করেন যে, সীমিত সম্পদ ও অস্ত্রের জন্য কমান্ডারদের মধ্যে প্রতিযোগিতার কারণে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।

এখন বিষয়টি কেন গুরুত্বপূর্ণ? ওয়াশিংটন পোস্টের মতে, পাঁচ মাস ধরে চলা এই সংঘাতের এক নাজুক পরিস্থিতিতে এই সতর্কবার্তাটি প্রকাশিত হল। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর প্রায় প্রতিদিনই হামলা শুরু হয়েছে এবং এই অভিযানের তীব্রতার কারণে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক অস্ত্রের মজুদ কমে আসছে।

প্রতিবেদনে উল্লিখিত হয়েছে যে, নৌবাহিনীর ওপর বিশেষ চাপ সৃষ্টি হয়েছে। কারণ তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন ইরানি বন্দরের ওপর অবরোধ আরোপের নির্দেশ দিয়েছে। এই অচলাবস্থার ফলে মধ্যপ্রাচ্যের তেল ও অন্যান্য পণ্যের চলাচল ব্যাহত হয়েছে এবং বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

ওয়াশিংটন পোস্টের তথ্যমতে, পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের নৌ-ডেস্ট্রয়ারগুলো(যুদ্ধজাহাজ) বছরের পর বছর ধরে ইসরায়েলের সুরক্ষায় ভূমিকা পালন করে আসছে। তারা রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ইরান এবং তেহরানের সহায়তাপ্রাপ্ত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলগুলোকে মাঝপথেই ধ্বংস (ইন্টারসেপ্ট) করে।

ইউরোপিয়ান কমান্ড ভূমধ্যসাগরের এই কার্যক্রমগুলোর সমন্বয় করে থাকে। একইসঙ্গে, ন্যাটোর আওতাধীন অঞ্চলে রাশিয়ার যেকোনো অনুপ্রবেশ মোকাবিলায় তাদের প্রস্তুত থাকতে হয়। বিশেষ করে রাশিয়ার নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত আঘাত হানতে সক্ষম।

নৌবহর সংক্রান্ত যে সীমাবদ্ধতা রয়েছে তা নিয়ে পেন্টাগন কর্মকর্তাদের মত, মার্কিন নৌবাহিনী স্পেনের রোটা থেকে পাঁচটি ডেস্ট্রয়ার মোতায়েন রেখেছে। চলতি বছরের শেষে ষষ্ঠ একটি জাহাজ সেখানে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। তবে ‘দ্য পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে সৃষ্ট কর্মব্যস্ততার ফলে রক্ষণাবেক্ষণের সমস্যা আপাতত জমে উঠেছে, যা গ্রিনকেউইচের জন্য পরিস্থিতি জটিল করে তুলছে।

পত্রিকাটি এও জানায় যে, নিরাপত্তা উদ্বেগের কারণে সামরিক কর্মকর্তাদের অনুরোধে তারা জাহাজের প্রাপ্যতা বিষয়ক বিস্তারিত তথ্য প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। ‘দ্য পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরুর দিকে পেন্টাগনের করা এক মূল্যায়নে দেখা যায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েলকে রক্ষার মূল দায়িত্ব মার্কিন বাহিনী পালন করেছে।

ইসরায়েলের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় মার্কিন অস্ত্র যার মধ্যে রয়েছে ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স’ ব্যবস্থা এবং পূর্ব ভূমধ্যসাগর থেকে উৎক্ষেপিত নৌ-ভিত্তিক ইন্টারসেপ্টরের ব্যবহারের পরিমাণ অনেক বেশি।

‘দ্য পোস্ট'-এর উদ্ধৃত একজন মার্কিন কর্মকর্তার মতে, শুক্রবার(১ আগস্ট) পর্যন্ত ভূমধ্যসাগরে দুটি ডেস্ট্রয়ার ‘ইউএসএস পল ইগনাটিয়াস’ এবং ‘ইউএসএস রুজভেল্ট’ অবস্থান করছিল। এছাড়া আরও তিনটি ডেস্ট্রয়ার ‘ইউএসএস আর্লি বার্ক’, ‘ইউএসএস বাল্কলি’ এবং ‘ইউএসএস অস্কার অস্টিন’ রোটা-তে মোতায়েন ছিল।

ইরানের আরও কাছাকাছি আরব সাগরে একটি নৌবহর মোতায়েন রয়েছে বলে সূত্রটি ‘দ্য পোস্ট’-কে জানিয়েছেন। এই বাহিনীতে দুটি বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ড-ব্লিউ বুশ এবং ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ এবং অন্তত ১৫টি অন্যান্য যুদ্ধজাহাজ রয়েছে, যার মধ্যে ১১টি হলো ডেস্ট্রয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বন্দরগুলোতে মার্কিন প্রশাসনের অবরোধ আরোপ এবং ‘প্রজেক্ট ফ্রিডম’ নামক একটি উদ্যোগের বাস্তবায়নে এই নৌবহরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ‘প্রজেক্ট ফ্রিডম’-এর লক্ষ্য হচ্ছে বিতর্কিত হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর সুরক্ষায় সহায়তা করা।

‘দ্য পোস্ট’-এর তথ্য অনুযায়ী, লোহিত সাগরে ‘ইউএসএস গঞ্জালেজ’ নামে আরেকটি ডেস্ট্রয়ার মোতায়েন রয়েছে। ওই এলাকায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বাণিজ্যিক জাহাজের চলাচলের ওপর নিজেরা অবরোধ আরোপের চেষ্টা চালিয়েছে। এর জবাবে সৌদি আরব সেখানে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করার লক্ষ্যে একটি সামরিক জোট গঠন করেছে।

মার্কিন জনগণের কাছে ইরানের সঙ্গে যুদ্ধ ক্রমশই অজনপ্রিয় হয়ে উঠছে; একইসঙ্গে কংগ্রেসের উভয় দলের সদস্যরা হতাশা প্রকাশ করছেন। কারণ প্রশাসনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের অনুকূলে সংঘাত অবসানের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা সামনে আনতে হিমশিম খাচ্ছেন।

‘দ্য পোস্ট’ জানিয়েছে, বিশেষ করে অনেক রিপাবলিকানের মধ্যে জ্বালানি, খাদ্য ও অন্যান্য পণ্যের দাম যুদ্ধের কারণে বাড়ানোর প্রভাবের উদ্বেগ সৃষ্টি করছে যা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে দলের জন্য ক্ষতির কারণ ঘটাতে পারে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক টম কারাকো বলেছেন, এই সতর্কবার্তাটি পেন্টাগনের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর ব্যাপকতাকেই তুলে ধরে।

কারাকো আরও বলেন, যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে থাকার কারণে সামরিক প্রস্তুতি ও গোলাবারুদ মজুদ উভয়ের উপর নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে। তিনি আরো যোগ করেন, এখন প্রশ্ন হলো, এক্ষেত্রে কৌশলটা কী?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

করেরহাটে নিজ অর্থায়নে সড়ক সংস্কার: সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন রেজাউল করিম হক সাব

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী চট্টগ্রাম

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


করেরহাটে নিজ অর্থায়নে সড়ক সংস্কার: সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন রেজাউল করিম হক সাব

চট্টগ্রাম মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন তরুণ রাজনৈতিক কর্মী ও সমাজসেবক রেজাউল করিম হক সাহেব। তিনি এলাকার যাতায়াত ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে সুখে-দুঃখে দিনরাত সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক কাজের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, করেরহাট ইউনিয়নের বিভিন্ন অবহেলিত এলাকার পাশাপাশি বিশেষ করে ৮ নং ওয়ার্ডের ভাঙাচোরা রাস্তাঘাটগুলো সম্প্রতি সম্পূর্ণ নিজ উদ্যোগে ও ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করেছেন রেজাউল করিম হক সাহেব। এর ফলে, দীর্ঘদিনের কাদা-পানি ও যাতায়াত ভোগান্তি থেকে মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার হাজারো সাধারণ মানুষ।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি-র সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে, রেজাউল করিম হক সাহেব ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছেন। এলাকাভিত্তিক বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সার্বক্ষণিক উপস্থিতি সর্বস্তরের মানুষের প্রশংসা অর্জন করেছে।

স্থানীয় বাসিন্দা ও যুবসমাজের প্রতিনিধিরা জানান, "রেজাউল করিম হক সাহেব কেবল একজন রাজনৈতিক ব্যক্তিই নন, তিনি বিপদে-আপদে সাধারণ মানুষের মূল আশ্রয়স্থল। রাত-দিন যেকোনো সময় ডাকলেই তাঁকে সুখে-দুঃখে পাশে পাওয়া যায়।"

এ বিষয়ে রেজাউল করিম হক সাহেব বলেন, "এমপি মহোদয়ের দিকনির্দেশনায় এলাকার মানুষের সেবাই আমার প্রধান লক্ষ্য। করেরহাটের মানুষের ভালোবাসাই আমার পথচলার মূল অনুপ্রেরণা। আগামীতে করেরহাট ইউনিয়নকে একটি সমৃদ্ধ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে জনগণের প্রত্যক্ষ সেবা করার সুযোগ চাই।"

আসন্ন করেরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে রেজাউল করিম হক সাহেবের নাম এখন এলাকাবাসীর মুখে মুখে। স্থানীয়দের প্রত্যাশা হচ্ছে—এমন তরুণ, জনবান্ধব ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব জনপ্রতিনিধি নির্বাচিত হলে করেরহাট ইউনিয়নের সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের উদ্যোগে ‘বাংলা কিউআর: ডিজিটাল পেমেন্ট সার্ভিস ও ব্যবসায়িক প্রবৃদ্ধি’ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেলে মধুপুরের শাকিল'স কিচেন রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় স্থানীয় ব্যবসায়ীরা, ক্ষুদ্র উদ্যোক্তারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের মার্চেন্ট ডেভেলপমেন্ট টিমের ময়মনসিংহ জোনের জোনাল ম্যানেজার আদিব ইকবাল, টাঙ্গাইল এরিয়া ম্যানেজার কাজী মোহাম্মদ বায়জিদ, মধুপুর টেরিটরি এক্সিকিউটিভ চৌধুরী মো. শিহাবুজ্জামান এবং অপারেশন ম্যানেজার সাদ্দাম হুসাইন।

সভায় বক্তারা বলেন, বর্তমানে ডিজিটাল লেনদেন ব্যবসা পরিচালনার একটি অপরিহার্য অংশ। এটি কেবল সময় ও খরচ সাশ্রয় করে না, বরং লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা এবং গ্রাহকসেবার মানকে বৃদ্ধি করে। তারা ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেনে বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমেই দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনায় বাংলা কিউআরের বহুমুখী সুবিধা, নিরাপদ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর ব্যবসা পরিচালনার প্রয়োজনীয়তা এবং নগদবিহীন লেনদেনের সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং তাদের মতামত ও অভিজ্ঞতা গুরুত্বের সঙ্গে শোনা হয়।

বক্তারা আরও জানান, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল এবং আধুনিক করবে। পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে প্রযুক্তিনির্ভর লেনদেনের সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের আয়োজকরা আশা প্রকাশ করেন, যদি বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বৃদ্ধি পায় তবে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নগদবিহীন লেনদেনের প্রতি আস্থা আরও বাড়বে এবং একটি স্মার্ট, নিরাপদ ও আধুনিক ব্যবসায়িক পরিবেশ গড়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%