প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নওগাঁর বদলগাছী উপজেলার ৪নং মিঠাপুর ইউনিয়নে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যায় মিঠাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে (হল রুম) এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ৪নং মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ হোসেন বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়; এজন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে।”
মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “এই এলাকায় বসবাস করতে চাইলে মাদক ছাড়তে হবে, না হয় এলাকা ছাড়তে হবে। তবে কেউ যদি মাদক ব্যবসা ছেড়ে ভালো পথে আসতে চায়, পুলিশ প্রশাসন তাকে সার্বিক সহযোগিতা করবে।”
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম রাজু, মিঠাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আঃ রাজ্জাক কবিরাজ, সাধারণ সম্পাদক রাসেল হোসেন এবং মিঠাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলাম।
এছাড়াও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোঃ শরিফুল ইসলাম, স্থানীয় বিশিষ্ট সমাজসেবক, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, বিএনপি ও যুবদল-মহিলা দলসহ অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা এলাকা থেকে মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে একটি মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে স্থানীয় এলাকাবাসী পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার যৌথ অঙ্গীকার ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন