প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ ফুটবল বিশ্বকাপে শিরোপার স্বপ্ন শেষ হলেও, ব্রাজিল আর্থিকভাবে বড় অঙ্কের পুরস্কার পাচ্ছে। শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও, ফিফার নির্ধারিত পুরস্কার অর্থ অনুযায়ী ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) মোট ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার পাবে।
ফিফার পুরস্কারের কাঠামো অনুযায়ী, শেষ ষোলো থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এছাড়া, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলে দেওয়া হয়েছে ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার, যার মধ্যে ১৫ লাখ ডলার প্রস্তুতি ব্যয়ের জন্য বরাদ্দ রয়েছে।
সব মিলিয়ে ব্রাজিলের প্রাপ্য মোট দাঁড়িয়েছে ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১৪৪ টাকা হিসেবে এটি প্রায় ৩৬৭ কোটি টাকার সমান।
এবারের বিশ্বকাপে ফিফা রেকর্ড ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার বিতরণ করছে। এটি ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।
পুরস্কার তালিকার মধ্যে চ্যাম্পিয়ন দল ৫ কোটি মার্কিন ডলার (প্রায় ৭২০ কোটি টাকা) পাবে। রানার্সআপ দলের জন্য বরাদ্দ প্রায় ৪৭৫ কোটি টাকা, তৃতীয় স্থান অধিকারী দল প্রায় ৪১৮ কোটি টাকা পাবে এবং চতুর্থ স্থান অধিকারী দলের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ৩৮৯ কোটি টাকা।
এছাড়া, কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো প্রায় ২৭৪ কোটি টাকা পাবে। শেষ ষোলোতে বিদায় নেওয়া দলগুলোর জন্য প্রায় ২১৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। গ্রুপ পর্ব পেরিয়ে ১৭ থেকে ৩২তম স্থানে থাকা দলগুলোকে প্রায় ১৫৮ কোটি টাকা দেওয়া হবে এবং ৩৩ থেকে ৪৮তম স্থানে থাকা দলের জন্য বরাদ্দ প্রায় ১৩০ কোটি টাকা।
মাঠের হতাশা সত্ত্বেও এই বিপুল অর্থ ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের জন্য বড় স্বস্তি। বিশ্লেষকদের মতে, এই অর্থ ভবিষ্যতে ব্রাজিলে ফুটবল অবকাঠামো উন্নয়ন, তরুণ খেলোয়াড় তৈরির কার্যক্রম এবং জাতীয় দলের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন