প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিধান ব্রহ্ম ও কৌশিক সাহা সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার সুন্দরবনের উপকূলীয় জেলা বাগেরহাটের চিতলমারীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিধান কুমার ব্রহ্ম (৫৫) এবং উপজেলা তাঁতী লীগের প্রচার সম্পাদক কৌশিক সাহা (৩৩)।
পুলিশ জানায়, বিধান কুমার ব্রহ্ম উপজেলার কালশিরা গ্রামের মৃত কিরণ চন্দ্র ব্রহ্মের ছেলে। তিনি কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অপরদিকে কৌশিক সাহা উপজেলা সদর বাজার এলাকার মৃত বৈদ্যনাথ সাহার ছেলে। তিনি একজন মুদি ব্যবসায়ী।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার রাতে পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় কালশিরা এলাকা থেকে বিধান কুমার ব্রহ্ম এবং সদর বাজার এলাকা থেকে কৌশিক সাহাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার দুজন সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি। শনিবার (২৮ নভেম্বর) সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।## (ছবি সংযুক্ত আছে)
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন