প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়কে চলন্ত একটি মোটরসাইকেলে হঠাৎ আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেলের চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পান। আগুনে মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়নের সুরমা হাটের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি সড়ক দিয়ে চলাচলের সময় হঠাৎ এতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন মোটরসাইকেলটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এ সময় চালক দ্রুত মোটরসাইকেল থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় মোটরসাইকেলটি রক্ষা করা সম্ভব হয়নি। একপর্যায়ে মোটরসাইকেলটির পুরো অংশ পুড়ে যায়।
তবে আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন