প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির একটি উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি পেট্রোল বোমার বিস্ফোরণের ফলে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে হামলার এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা উপকেন্দ্র লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং এ সময় তারা তিন রাউন্ড গুলিবর্ষণ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হামলায় নিক্ষিপ্ত পেট্রোল বোমার মধ্যে দুটি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটায়। এতে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। তবে সেখানে দায়িত্বরত লাইনম্যানরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে আরও চারটি অবিস্ফোরিত পেট্রোল বোমা পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ও অবিস্ফোরিত পেট্রোল বোমাসহ বিভিন্ন আলামত উদ্ধার করে। এ ঘটনার কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।
শনিবার (২৮ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লী বিদ্যুৎ সমিতির রাজশাহী সদর দপ্তরের ডিজিএম (কারিগরি) সপ্তর্ষি পাল বলেন, "পেট্রোল বোমা নিক্ষেপের পর উপকেন্দ্রে আগুন ধরে যায়। তবে নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।"
এ ঘটনার সাথে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন