প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার সদর দক্ষিণে প্রশাসনের অনুমতি না পাওয়ায় পুলিশ মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর মাহফিল বন্ধ করে দেয়। তবে মাহফিলের সুযোগ না পেয়ে অলিরবাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে তিনি ভক্তদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং পরে চলে যান।
শুক্রবার (২৭ নভেম্বর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এই তথ্য জানান।
শুক্রবার দুপুরে অলিরবাজারে মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তাহেরীর আগমনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকেই স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করেন। তারা প্রশাসনের কাছে তাহেরীকে অলিরবাজারে আসতে না দেয়ার জন্য আবেদন করেন।
পরে সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজক কমিটিকে মাহফিল বন্ধ রাখার অনুরোধ জানায়। শুক্রবার সকাল থেকেই আলীরবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিকেল ৪টার দিকে তাহেরী ওই এলাকায় পৌঁছে সড়কের পাশে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে দুই-চার মিনিট বক্তব্য দেন। এরপর তিনি সেখান থেকে চলে যান।
হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, "প্রশাসনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিলের আয়োজন করা হচ্ছিল। তিনি একজন বিতর্কিত বক্তা। এ কারণে স্থানীয়দের সঙ্গে তারাও প্রতিবাদ জানিয়েছেন।"
তাহেরীর অনুসারী আমির হোসেন জানান, "হেফাজতে ইসলামের লোকজন তাহেরী হুজুরকে মাহফিল করতে দেননি। এ কারণে তিনি সড়কের পাশে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে দুই-চার মিনিট কথা বলে চলে যান।"
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, "প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে মাহফিল করতে দেয়া হয়নি। সকাল থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন