প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপান্তরিত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে দেশের তিনটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য উপস্থাপন করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর কারণে সমুদ্র উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে।
ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস ঘণ্টায় ৬-১২ কিমি গতিতে প্রবাহিত হচ্ছে। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২ মিনিটে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন